জগন্নাথপুরে মৎস্য খামারের পাশ থেকে পাহারাদারের মরদেহ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ PM

জগন্নাথপুরে মৎস্য খামারের পাশ থেকে পাহারাদারের মরদেহ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ০৮:২৮:১৯ PM

জগন্নাথপুরে মৎস্য খামারের পাশ থেকে পাহারাদারের মরদেহ উদ্ধার


সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মৎস্য খামারের পাশ থেকে ফজলু মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রোববার সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দক্ষিণ দীঘলবাক (কালাইঞ্জুরা) এলাকার একটি মৎস্য খামারের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফজলু মিয়া উপজেলার বুরাইয়া গ্রামের মৃত খনু খানের ছেলে। তিনি দক্ষিণ দীঘলবাক গ্রামের আল আমিন লিটনের মৎস্য খামারে পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর রাতে খামারের পশ্চিম পাশে পাহারাদারের ঘরের সামনে দাওরাই-বেগমগঞ্জ সড়কের পাশে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কাছে গিয়ে তাকে খামারের পাহারাদার ফজলু মিয়া হিসেবে শনাক্ত করা হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে আশারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান খান জানান, রাতের বেলা সড়কের পাশে লাশ পড়ে থাকার খবর পেয়ে তিনি দ্রুত স্থানীয় পুলিশ ফাঁড়ি ও জগন্নাথপুর থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে লাশ নিয়ে যায়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর