সিলেট সীমান্তে বিজিবির একাধিক অভিযান, আটক ২৪ লাখ টাকার পণ্য
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫১ PM

সিলেট সীমান্তে বিজিবির একাধিক অভিযান, আটক ২৪ লাখ টাকার পণ্য

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ০৭:৩৬:১৬ PM

সিলেট সীমান্তে বিজিবির একাধিক অভিযান, আটক ২৪ লাখ টাকার পণ্য


সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, সোনারহাট, প্রতাপপুর ও উৎমা বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করে এ সব পণ্য আটক করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানায়, অভিযানে ভারতীয় মদ, গরু, চকলেট, বিভিন্ন ধরনের ফল ও সবজি, সুপারি, চিনি এবং কম্বল আটক করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশি রসুন ও শিং মাছও জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, আটক করা সব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর