সিলেটে ২৪ ঘণ্টায় ৪৮ গ্রেপ্তার, জব্দ ইয়াবা ও গাঁজা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ PM

সিলেটে ২৪ ঘণ্টায় ৪৮ গ্রেপ্তার, জব্দ ইয়াবা ও গাঁজা

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ০৮:৫৯:২২ PM

সিলেটে ২৪ ঘণ্টায় ৪৮ গ্রেপ্তার, জব্দ ইয়াবা ও গাঁজা


সিলেটে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ৪৮ জনকে গ্রেপ্তার এবং ১৬৩টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাত ১২টা থেকে রবিবার ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও যানবাহনগুলো আটক করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃত ৪৮ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তারকৃত আসামিও আছেন।

এসময় ১৪৫ পিস ইয়াবা ও ২০ পুরিয়া গাঁজা উদ্ধারের পর জব্দ করা হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর