সোমবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ PM

সোমবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ০৭:৫৮:৪৯ PM

সোমবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশ


এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী সোমবার (১০ আগস্ট)। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল উদ্বোধন করবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানান, আগামী ১০ আগস্ট সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফলাফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে ও অনলাইনে একযোগে প্রকাশিত হবে। স্ব স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এবং এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে।

পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনের মাধ্যমে আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর