সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ আইনের মামলায় সিপন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিপন মিয়া উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের মৃত তরিফ উল্লাহর ছেলে।
জানা যায়, সিপন মিয়া অবৈধভাবে বিদ্যুৎ লাইন ব্যবহার করায় তার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। রবিবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর বিদ্যুৎ প্রকৌশলী আজিজুল ইসলাম বলেন, সিপন মিয়ার বিরুদ্ধে অবৈধ ভাবে বিদ্যুৎ লাইন ব্যবহার করায় মামলা হয়েছিল। মামলার পর আদালতে কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করছে, কিস্তি না দিলে আদালতে ওয়ারেন্ট করেন।
আজকের সিলেট/ জেকেএস
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








