ত্বক আর চুলের যত্নে কীসে ভরসা রানি মুখার্জির?
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৪ AM

ত্বক আর চুলের যত্নে কীসে ভরসা রানি মুখার্জির?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৬ ১০:০৪:৩৯ AM

ত্বক আর চুলের যত্নে কীসে ভরসা রানি মুখার্জির?


বলিউডের নন্দিত অভিনেত্রী রানি মুখার্জি। তার মতে, ত্বকের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত পরিচর্যা এবং নিজের ত্বককে বোঝা। দামি সিরাম, টোনার, এসেন্স, নাইট ক্রিম যেন বর্তমান সময়ের স্কিনকেয়ারের ট্রেন্ড দাঁড়িয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি জানান, তিনি কখনওই ট্রেন্ডের পেছনে ছুটেন না। নতুন কোনও স্কিনকেয়ার প্রোডাক্ট বাজারে এলেই তা ব্যবহার করার অভ্যাসও তার নেই।

ছোটবেলা থেকে যেসব প্রাকৃতিক উপাদান ও ঘরোয়া পরিচর্যার সঙ্গে পরিচিত, সেগুলোর উপরই আস্থা রাখেন রানি। অভিনেত্রীর বিশ্বাস, শরীর ও ত্বক যেটার সঙ্গে দীর্ঘদিন ধরে মানিয়ে নিয়েছে, সেটাই সবচেয়ে নিরাপদ এবং কার্যকর।

রানির মতে, প্রতিদিন নতুন নতুন প্রসাধনী ব্যবহার করার চেয়ে একটি সহজ রুটিন নিয়মিত মেনে চলাই বেশি উপকারী। কারণ বারবার প্রোডাক্ট বদলালে অনেক সময় ত্বক বিভ্রান্ত হয়ে পড়ে এবং অ্যালার্জি বা ব্রেকআউটের মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই তিনি অযথা পরীক্ষা-নিরীক্ষা না করে পরিচিত এবং বিশ্বস্ত উপাদান ব্যবহার করতে পছন্দ করেন।

এখনও নারকেল তেলেই ভরসা রাখেন রানি। ত্বক এবং চুলের যত্নে এখনও তিনি নারকেল তেল ব্যবহার করেন। তার মতে ত্বক ও চুল ভালো রাখতে আর্দ্রতা ধরে রাখতে নারকেল তেলের কোনও বিকল্প হয় না।

যেখানে অধিকাংশ মানুষ ভাইরাল স্কিনকেয়ার টিপস অনুসরণ করছেন, সেখানে রানি মনে করেন, সৌন্দর্যের আসল চাবিকাঠি হল নিজের ত্বকের প্রয়োজন বোঝা এবং সেই অনুযায়ী পরিচর্যা করা। শুধু বাহ্যিক প্রসাধনী নয়, সুস্থ জীবনযাপন, পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক শান্তিও ত্বকের জেল্লা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর