রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে বিমানবন্দরের কার্গো ভিলেজের ৯ নম্বর গেটের পাশে মালামাল রাখার স্থানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদরদফতরের লিডার শফিক গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ১১টা ২৪ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে মালামাল রাখার স্থানে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে দু’টি ইউনিট পাঠানো হয়। পরে আরো দু’টি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে, গত বছরের ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগে।
আজকের সিলেট/ডি/এসটি
আজকের সিলেট ডেস্ক 








