গরমে শিশুর বাড়তি যত্ন জরুরি
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ PM

গরমে শিশুর বাড়তি যত্ন জরুরি

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২৫/০৪/২০২৬ ০৯:৫৮:৫৬ AM

গরমে শিশুর বাড়তি যত্ন জরুরি


দেশে শুরু হয়েছে গরমের মৌসুম। ঋতু বৈচিত্র্যের এই সময়ে কখনো তীব্র গরম, আবার কখনো বৃষ্টির কারণে আবহাওয়ার ব্যাপক তারতম্য দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে শিশুদের সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি যত্ন, বিশেষ করে ত্বকের পরিচর্যায় সতর্কতা জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শিশুরা তুলনামূলক বেশি সংবেদনশীল হওয়ায় গরম আবহাওয়ার সঙ্গে সহজে খাপ খাওয়াতে পারে না। তাই রোগ-জীবাণু থেকে সুরক্ষায় নিয়মিত গোসল করানো প্রয়োজন। সামান্য কাশি থাকলেও শিশুকে গোসল করানো যেতে পারে, তবে গোসলের পর মাথা ও চুল ভালোভাবে মুছে দিতে হবে।

বিশেষজ্ঞরা জানান, শিশুদের ত্বক বড়দের তুলনায় প্রায় পাঁচ গুণ পাতলা ও নাজুক। ফলে সাবান বা অন্যান্য প্রসাধনী ব্যবহারে বাড়তি সতর্কতা প্রয়োজন। অতিরিক্ত বা ক্ষারযুক্ত সাবান ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে র‌্যাশ ও অ্যালার্জির ঝুঁকি বাড়তে পারে।

গরমে ঘামের কারণে ব্যাকটেরিয়া ও জীবাণুর সংক্রমণ বেড়ে যেতে পারে। এজন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী মানসম্মত বডিওয়াশ ব্যবহার করা যেতে পারে। তবে অ্যান্টিব্যাক্টেরিয়াল কঠিন সাবান ব্যবহারে ত্বকের প্রাকৃতিক স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

শিশুর ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পণ্য ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াও গুরুত্বপূর্ণ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর