৮ উইকেটে বাংলাদেশের বিশাল জয়
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১৩ PM

৮ উইকেটে বাংলাদেশের বিশাল জয়

মিজান মোহাম্মদ

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ০৯:৪৯:৩৬ AM

৮ উইকেটে বাংলাদেশের বিশাল জয়

ছবি: সংগৃহীত


১৬৬ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বিশাল জয় পেল বাংলাদেশ। জয়ের বন্দরে পৌঁছাতে খরচ হয়েছে ১৮.১ ওভার। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে অধিনায়ক শান্ত ৩৮ বল অপরাজিত ৫৩ রান ও তরুণ তুর্কি তাওহীদ হৃদয়ের ২৫ বলে অপরাজিত ৩৫ রানে ভর করে জয় পায় বাংলাদেশ। 

ওপেনিং জুটি ৪১ বলে ৬৮ রান তুলে দলকে জয়ের ভিত গড়ে দেন। ২২ বলে ২৬ রান করে সৌম্য সরকার আউট হলে লিটন দাশের সাথে রানের চাকা সচল রাখেন অধিনায়ক শান্ত। দলীয় ৮৩ রানে দ্বিতীয় উইকেট লিটন দাশ প্যাভিলিয়নের পথ ধরলেও তাওহীদ হৃদয় রানের চাকাকে থামতে দেননি।

এর আগে, প্রথম ম্যাচের মতো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় ম্যাচে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

প্রথম ম্যাচে জয়ের বন্দর থেকে খানিক দূর থেকে মাঠ ছাড়লেও আজ পুরো আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল। গ্যালারিভর্তি দর্শক ও খেলোয়াড়দের বডি ল্যাংগুয়িজ দেখে মনে হচ্ছে সিরিজ বাঁচা মরার লড়াইয়ে টিম টাইগার মরণকামড় বসাবে। ঝুঁকি এড়াতে এই ম্যাচে অপরবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই লঙ্কান ব্যাটার আভিস্কা ফার্নান্দোকে দলীয় ১ রানে বিদায় করলেও দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। দলীয় ৬৭ রানে ৪২ বলে ৬৬ রানের দারুণ এই জুটি ভেঙে দেন সৌম্য সরকার। কিছুক্ষণ পর রান আউট হয়ে বিদায় নেন কামিন্দুও। তখন দলীয় রান ছিলো ৭৭। এর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুকছে শ্রীলঙ্কা। দলীয় ৯২ রানে সামারাইকরামা, ১১২ রানে আসালাংকাকে হারায়। এরপর ষষ্ট উইকেট জুটির ৩৭ বলের ৫৩ রানে ভর করে পুরো ২০ ওভার খেলে ১৬৫ রান করতে সক্ষম হয়। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করে করেন কামিন্দু মেন্ডিস। এ রান করতে বল ব্যয় করেন ২৭ টি। 

আজকের সিলেট/ মিমো

সিলেটজুড়ে


মহানগর