নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১৩ PM

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা

মিজান মোহাম্মদ

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ০৭:২৭:১২ AM

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত


প্রথম ম্যাচের মতো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় ম্যাচে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

প্রথম ম্যাচে জয়ের বন্দর থেকে খানিক দূর থেকে মাঠ ছাড়লেও আজ পুরো আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল। গ্যালারিভর্তি দর্শক ও খেলোয়াড়দের বডি ল্যাংগুয়িজ দেখে মনে হচ্ছে সিরিজ বাঁচা মরার লড়াইয়ে টিম টাইগার মরণকামড় বসাবে। ঝুঁকি এড়াতে এই ম্যাচে অপরবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই লঙ্কান ব্যাটার আভিস্কা ফার্নান্দোকে দলীয় ১ রানে বিদায় করলেও দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। দলীয় ৬৭ রানে ৪২ বলে ৬৬ রানের দারুণ এই জুটি ভেঙে দেন সৌম্য সরকার। কিছুক্ষণ পর রান আউট হয়ে বিদায় নেন কামিন্দুও। তখন দলীয় রান ছিলো ৭৭। এর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুকছে শ্রীলঙ্কা। দলীয় ৯২ রানে সামারাইকরামা, ১১২ রানে আসালাংকাকে হারিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ওভারে মোট পাঁচ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে সক্ষম হয়। 

আজকের সিলেট/ মিমো

সিলেটজুড়ে


মহানগর