ছুটির দিন একটা বিশেষ পদ না হলে চলে? ফ্রিজে খাসির মাংস আছে? তাহলে ধনেপাতাবাটা দিয়ে রেঁধে ফেলুন সুন্দর করে। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
উপকরণ
মাংস কষানোর জন্য: ঘি ৪ টেবিল চামচ, কালো গোলমরিচ আধা চা-চামচ, এলাচি ৪-৫টি, লবঙ্গ ৪টি, ধনেপাতাবাটা ২ টেবিল চামচ, খাসির মাংস ৫০০ গ্রাম, হলুদের গুঁড়া ১ চা-চামচের ৪ ভাগের ১ ভাগ, আদা ও রসুনবাটা ১ টেবিল চামচ করে, লবণ স্বাদমতো, একটি বড় পেঁয়াজের কুচি।
ঝোলের জন্য
কাঠবাদাম, কাজুবাদাম ও পেস্তাবাদাম ১০টি করে, দই ৩ চা-চামচ, দুধ ১ কাপ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, ফ্রেশ ক্রিম ৩ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, ধনেপাতা কুচি, পুদিনাপাতা।
প্রণালি
চুলায় ঘি গরম করে তাতে মাংস ছাড়া সব মসলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর তাতে মাংস দিয়ে কষিয়ে নিতে হবে। পানি দিয়ে ঢেকে মাংস রান্না করে নিতে হবে তেল ওপরে উঠে আসা পর্যন্ত। এবার বাদাম, দুধ আর টকদই একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে কষানো মাংসে মিশিয়ে নিতে হবে। তারপর এক কাপ পানি দিয়ে মাংস আরও খানিক সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে ক্রিম, সাদা গোলমরিচের গুঁড়া, গরম মসলার গুঁড়া, ধনেপাতা বাটা, পুদিনাপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।
আজকের সিলেট/ডি/এসটি
লাইফস্টাইল ডেস্ক 








