সিলেট-১ আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে খন্দকার আবদুল মুক্তাদির
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ AM

সিলেট-১ আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে খন্দকার আবদুল মুক্তাদির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৬ ০৭:০৪:১৮ PM

সিলেট-১ আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে খন্দকার আবদুল মুক্তাদির


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট-১ আসনে ভোটগ্রহণ শুরু হওয়ার এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযা এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। পাওয়া ফলাফলে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের চেয়ে ৮২৮ ভোট বেশি পেয়েছেন।

প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে জানা গেছে, আসনটির ২১৫টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৫টির ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকে খন্দকার আবদুল মুক্তাদির পেয়েছেন ২ হাজার ৪৯২ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ হাজার ৬৬৪ ভোট।

তবে এটি আংশিক ফলাফল; বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা শেষে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ এ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ৩ লাখ ৫৩ হাজার ১৮৬ জন পুরুষ, ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটার রয়েছেন।

ফলাফলের শুরুতেই দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আভাস পাওয়া গেলেও প্রাথমিক হিসাবে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী। এখন নজর বাকি কেন্দ্রগুলোর ফলাফলের দিকে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর