নগরীর মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া ভোটকেন্দ্রে প্রবেশের সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে মিরাবাজারের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিন যুবককে প্রবেশ করতে দেখে এলাকারবাসীর সন্দেহ হয়। তারা প্রিসাইডিং অফিসারের কাছে এদের পরিচয় জানতে চাইলে তিনি জানান তারা আনসার সদস্য। তবে তারা চ্যালেঞ্জ করলে তিন যুবকই জানান, তারা পর্যবেক্ষক।
রাতে কেন্দ্রে কেন, এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেন।
কোতোয়ালী থানাপুলিশের একদল সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ তাৎক্ষনিক তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








