মৌলভীবাজারে ভারতীয় অবৈধ পণ্যসহ আটক ৩
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৯ PM

মৌলভীবাজারে ভারতীয় অবৈধ পণ্যসহ আটক ৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ০৫:২৪:১৮ PM

মৌলভীবাজারে ভারতীয় অবৈধ পণ্যসহ আটক ৩


মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ সময় গাড়িতে থাকা তিনজন চোরাকারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মো. ইয়াকুব মিয়া (২০), সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু হাউতপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলম (২১) ও একই উপজেলার হেমু ভেনপাড়া গ্রামের মো. সালেহ আহমদ (২৩)।

সোমবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ির পুলিশ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সিলেট থেকে আসা একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানের ভেতর থাকা প্লাস্টিক বস্তায় প্যাকেটজাত বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও ব্লেড পাওয়া যায়।

তল্লাশি করে কাভার্ড ভ্যান থেকে মোট ১ লাখ ৯২ হাজার ভারতীয় জিলিট ব্লেড, ৬০টি লেজার এবং তিন ধরনের মোট ৮ হাজার ৯৬৪ টিউব/পিস ভারতীয় স্কিনক্রিম জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ৫০ হাজার টাকা।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান জানান, আটক ব্যক্তিরা জব্দ মালামালের কোনো ধরনের বৈধ আমদানি কাগজপত্র দেখাতে পারেননি। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, সীমান্তবর্তী জৈন্তাপুর এলাকা থেকে এসব চোরাই পণ্য সংগ্রহ করে ঢাকায় বিক্রয়ের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

এই ঘটনায় আটকদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-বি(বি)/২৫-ডি ধারায় মামলা করা হয়েছে। মৌলভীবাজারে জব্দ হওয়া ভারতীয় চোরাই পণ্য।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর