জাতীয় ফুটবল দলে খেলতে দেশে আসলেন গোলাপগঞ্জের তানভীর
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৮ AM

জাতীয় ফুটবল দলে খেলতে দেশে আসলেন গোলাপগঞ্জের তানভীর

সৈয়দ রাসেল আহমদ

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ০৭:৫৪:০৫ PM

জাতীয় ফুটবল দলে খেলতে দেশে আসলেন গোলাপগঞ্জের তানভীর


বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ট্রায়ালে অংশ নিতে ইংল্যান্ড থেকে সিলেটে এসেছেন বেঙ্গল স্পোর্টিং ক্লাবের মিডফিল্ডার তানভীর আহমদ। তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (মিরাপাড়া) গ্রামের সন্তান।

সোমবার (২২ জুন) সকাল ১১ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে পৌঁছার পর সৈয়দ তানভীরকে ফুল দিয়ে সংবর্ধনা জানান স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। 

এরপর বিকেলে স্থানীয় সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের মাঠে গ্রামের ছোট বড় সবার পক্ষ থেকে সৈয়দ তানভীরকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, তানভীর আহমদ আমাদের এলাকার গর্ব। জাতীয় দলের ট্রায়ালে অংশ নিতে তার আগমন গোলাপগঞ্জবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। ছোটবেলা থেকেই সৈয়দ তানভীর একজন ফুটবল প্রেমী ছিলেন,সেই ফুটবল প্রেম থেকে আজ সে তার লক্ষ অর্জনের পথে এগিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য গর্বের। 

সৈয়দ তানভীর আহমদের মতো প্রতিভাবান প্রবাসী ফুটবলারদের জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ায় আশাবাদী স্থানীয়রা। তারা তানভীরের সফলতা কামনা করেছেন।

এস/আর

সিলেটজুড়ে


মহানগর