হবিগঞ্জের মাধবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর এলাকার বাসিন্দা এবং সবুর মিয়ার ছেলে।
শুক্রবার সন্ধ্যায় মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহনূরের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার মাইক্রোস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে শাহ সেলিমের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








