হবিগঞ্জ জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা, সূর্যমুখী জেনারেল হাসপাতালের ম্যানেজার মহিবুর আলম জীবন (৪২) সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন।
বুধবার দুপুরে জেলা শহরের সূর্যমুখী জেনারেল হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন রাতে জানান, মহিবুর আলম জীবন বৈষম্যবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।
তিনি হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে জেলা শহরের শায়েস্তানগর এলাকায় বসবাস করছেন।
আজকের সিলেট/এপি









