জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৪ AM

জীবনের শেষ যাত্রায় টমটম চালক, বর-কনের হাসি থেমে গেল রক্তাক্ত সড়কে

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক

সংবাদদাতা

প্রকাশিত: ১৮/০৬/২০২৫ ০৭:১০:৫৩ PM

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক


সিলেট-জকিগঞ্জ সড়কে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন টমটম চালক শাহাব উদ্দিন সাবু (৫০)। নিহত শাহাব উদ্দিন সাবু বারঠাকুরী ইউনিয়নের রাড়িগ্রাম (পূর্ব হাসিতলা) গ্রামের বাসিন্দা এবং প্রবাসী হারুন মিয়ার বড় ভাই। জীবনের তাগিদে যিনি প্রতিদিনই রোদে-ঘামে ছুটতেন যাত্রী নিয়ে

বুধবার বিকেলে তার সেই চাকা থেমে যায় রক্তাক্ত সড়কে। বর-কনের আনন্দযাত্রা পরিণত হয় হাহাকারে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বর-কনেসহ আরও ছয়জন বরযাত্রী।

বুধবার বিকেল ৪টার দিকে জকিগঞ্জ ইউনিয়ন অফিস বাজারের দক্ষিণ পাশে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বর-কনে বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা টমটমের মুখোমুখি সংঘর্ষ হলে মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় দুটি স্বপ্নযাত্রা- একটি জীবিকার, অন্যটি জীবনের নতুন অধ্যায়ের।

নিহত শাহাব উদ্দিন সাবু দীর্ঘদিন ধরে তিনি টমটম চালিয়ে নিজের সংসার চালিয়ে আসছিলেন। 

দুর্ঘটনায় গুরুতর আহত বর-কনে ও বরযাত্রীদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার শব্দ শুনেই ছুটে আসেন অনেকে। রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা যাত্রীদের উদ্ধার করতে অনেকেই ছুটে যান গাড়ির ভেতর। একদিকে শোক, অন্যদিকে উদ্বেগ- সব মিলিয়ে মুহূর্তেই এলাকা স্তব্ধ হয়ে পড়ে।

এ বিষয়ে জকিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানা গেছে।

আজকে সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর