ধোপাগুলে ৩৩ ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩১ AM

ধোপাগুলে ৩৩ ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৫ ০৯:১২:৫৫ PM

ধোপাগুলে ৩৩ ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


সিলেটে অবৈধ স্টোন ক্রাশার মিলের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে টাস্কফোর্স। মঙ্গলবার সকালে ২য় দিনের মতো সদর উপজেলার ধোপাগুল এলাকায় অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন ও জব্দ করেছে টাস্কফোর্স।

অভিযানে ৩৩ টি ক্রাশার মেশিনের বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন ও জব্দ করা হয়। এর আগে সোমবার একই এলাকায় ২৫টি ও জৈন্তাপুর এলাকায় ৫টি অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করে টাস্কফোর্স।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াতের নেতৃত্বে দুপুরে ৩ ঘন্টাব্যাপী চলা অভিযানে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত বলেন, ধোপাগুলে সাদাপাথর এলাকা থেকে লুট করা পাথর ভাঙানো হচ্ছে। বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ ক্রাশার মেশিন, অবৈধভাবে তারা কার্যক্রম পরিচালনা করছিলো। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।

তবে, ব্যাবসায়ীরা জানান কোন নোটিশ না দিয়ে এমন অভিযানে বিপুল ক্ষতির মুখে পড়ছেন তারা।

এর আগে, শনিবার (১৪ জুন) জাফলং পর্যটন এলাকা পরিদর্শন করেন পরিবেশ ও জ্বালানি উপদেষ্টা। এসময় অবৈধ ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে কঠোর নির্দেশনা দেন জ্বালানি উপদেষ্টা ফওজুল করিম খান।

আজকে সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর