চুনারুঘাটে পুকুর থেকে নববধূর লাশ উদ্ধার
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৬ AM

চুনারুঘাটে পুকুর থেকে নববধূর লাশ উদ্ধার

সংবাদদাতা

প্রকাশিত: ১৬/০৬/২০২৫ ০৪:২৬:২১ PM

চুনারুঘাটে পুকুর থেকে নববধূর লাশ উদ্ধার


হবিগঞ্জের চুনারুঘাটে বিয়ের আড়াই মাসের মাথায় ইসমত আরা (৩৫) নামে এক নববধূর মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুরে মরদেহটি চুনারুঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরিবারের সদস্যরা জানান, সকালে গোসল করতে পুকুরে যান ইসমত আরা। কিন্তু দীর্ঘ সময়েও ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পুকুরঘাটে পড়ে থাকা কাপড় দেখে সন্দেহ হলে খবর দেওয়া হয় চুনারুঘাট ফায়ার সার্ভিসে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।  

চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন বলেন, নিহত ইসমত আরা কৃষক মর্তুজ আলীর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর প্রায় আড়াই মাস আগে তিনি ইসমতকে বিয়ে করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থতার কারণে পানিতে পড়ে মারা গেছেন। তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে তদন্ত চলছে। 

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর