জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করে যুবদল নেতা বহিষ্কার
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪১ AM

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করে যুবদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৬/২০২৫ ০৫:২৪:০০ PM

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করে যুবদল নেতা বহিষ্কার


পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে জড়িত যুবদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন শনিবার
যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।  

শনিবার সকালে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেন জনতা। এই সময় গোয়াইনঘাট উপজেলা যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীদের বিক্ষোভে নেতৃত্ব দিতে গেছে।

বিক্ষোভে নেতৃত্বে ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম ও ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লা।

উল্লেখ্য, পাথর উত্তোলনের অভিযোগে গত ১৪ অক্টোবর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের দলীয় পদ স্থগিত করেছে বিএনপি।

সর্বশেষ ৯ জুন জাফলংয়ে পাথর উত্তোলনে জড়িত থাকায় জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে বহিষ্কার করা হয়। এবার জাফলংয়ে পাথর কোয়ারি বন্ধের ঘোষণায় দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন জনতা। এর নেতৃত্বে ছাত্রদল, যুবদল নেতাদের ছবি ও ভিডিওচিত্র দেখা যায়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর