গোয়াইনঘাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০৬ AM

গোয়াইনঘাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৬/২০২৫ ০৪:৫১:৫৫ PM

গোয়াইনঘাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নাজিম উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের মানাউরা গ্রামের মৃত আব্দুল ফাতার ছেলে (২৫)। 

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে গোয়াইনঘাট-সালুটিকর রাস্তার গোয়াইনঘাট সরকারি কলেজসংলগ্ন সতী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে লায়েক নামে আরও একজন আহত হন। হতাহত ব্যক্তিরা পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে নাজিম উদ্দিন ও লায়েক মোটরসাইকেলে করে সতীগ্রামে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সজোরে ধাক্কা খান। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লায়েককে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর