মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে আরও ১২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। যাদের পুশইন করা হয়েছে তাদের মধ্যে ১ জন পুরুষ ৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। আটককৃতদের সবাই রোহিঙ্গা বলে জানায় বিজিবি।
শনিবার সকালে তাদের পুশইন করা হয়।
এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশইনের ঘটনায় ৩৬২জন বিজিবির হাতে আটক হয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি বড়লেখা উপজেলা দিয়ে ২৭৬ জনকে পুশইন করা হয়।
আটককৃতরা হলো- মারিয়া খাতুন (৫০), মো. রফিক (১২), মো. হোসেন (১০), নুর খাতুন (৩০), মো. হারেশ (৭), নুর হাবিবা (৬), মো. আয়াশ (০৪), সায়েরা খাতুন (৬০), মো. তারুক (১৮), সুমিয়া (১০), রমেদা খাতুন (২০) ও রাশেদা বেগম (৫)।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান ১২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য যাচাই-বাছাই করে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। আপাতদৃষ্টিতে আমাদের মনে হয়েছে তারা সবাই রোহিঙ্গা।
আজকের সিলেট/এপি
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 








