আজমিরীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৫ AM

আজমিরীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সংবাদদাতা

প্রকাশিত: ১৪/০৬/২০২৫ ০৬:৫৯:৫৭ AM

আজমিরীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু


হবিগঞ্জের আজমিরীগঞ্জের ঘরদাইর গ্রামে বজ্রপাতে আলমগীর মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।আলমগীর মিয়া ওই গ্রামের কুদ্দুছ মিয়ার পুত্র।

শনিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে বাড়ির সামনে গরুকে ঘাস খাওয়াতে যান আলমগীর মিয়া।

এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আলমগীর মিয়ার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক জানান, 'নিহতের পরিবারকে সরকারিভাবে সহায়তা করা হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর