সুনামগঞ্জে দা’য়ের কোপে যুবক নিহত
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০২ PM

সুনামগঞ্জে দা’য়ের কোপে যুবক নিহত

সংবাদদাতা

প্রকাশিত: ১৪/০৬/২০২৫ ০৩:২৫:৪৮ AM

সুনামগঞ্জে দা’য়ের কোপে যুবক নিহত


সুনামগঞ্জের মাইজবাড়ি এলাকায় চুরি করতে গিয়ে গৃহকর্তার দায়ের কোপে যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সায়মন হাসান রনি (২৭)।

শনিবার সকালে জেলার সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি পূর্ব পাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় ইতোমধ্যে ১ জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে মাইজবাড়ি পূর্ব পাড়া গ্রামের ইকবাল হোসেন নামের একজনের বাড়িতে চুরির উদ্দেশে দরজা খোলার চেষ্টা করে সায়মন হাসান। বিষয়টি গৃহকর্তা ইকবাল হোসেন বুঝতে পেরে ঘরে থাকা দা নিয়ে তিনি দরজার সামনে নিরবে দাঁড়িয়ে থাকেন। সায়মন যখন ওই দরজা ফাঁক করে ভেতরে হাত ঢোকায় তখন তিনি দা দিয়ে তার হাতে আঘাত করেন। পরে সায়মন হোসেন সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়ে গ্রামের পাশেই মাটিতে লুটিয়ে পড়েন।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জাকির হোসেন বলেন, মাইজবাড়ি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে জেনেছি ইকবাল হোসেন নামে একজনের বাড়িতে চুরি করতে গিয়ে ঘরে থাকা দায়ের কোপে তার মৃত্যু হয়। তবে এই ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর