গোলাপগঞ্জে যুবকের ঝু ল ন্ত লা শ উদ্ধার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৬ AM

গোলাপগঞ্জে যুবকের ঝু ল ন্ত লা শ উদ্ধার

সংবাদদাতা

প্রকাশিত: ১০/০৬/২০২৫ ১০:০২:৪৮ AM

গোলাপগঞ্জে যুবকের ঝু ল ন্ত লা শ উদ্ধার


গোলাপগঞ্জে জুবের আহমদ (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। নিহত জুবের আহমদ লক্ষিপাশা ইউনিয়নের দক্ষিণ ঘোষগাও গ্রামের মৃত মুজাহিদ আলীর ছেলে। তিনি পেশায় একজন পিকআপ গাড়ি চালক। প্রায় দেড় মাস আগে নতুন বিয়ে করেছিলেন।

সোমবার রাত ১১টার দিকে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের দক্ষিণ ঘোষগাও থেকে এ লাশটি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়।

জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুবের আহমদের পরিবারের লোকজন তার রুম ভিতরে থেকে আটকানো অবস্থায় দেখতে পান। এরপর তারা ঘরের তীরের উপরে উঠে দেখতে পান জুবের আহমদ সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ফাঁস দিয়েছেন। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ জুবের আহমদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।পরে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোঃ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে কিভাবে মৃত্যুর হয়েছে তা জানা যাবে৷

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর