বন্যার পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃ ত্যু
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৬ AM

বন্যার পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃ ত্যু

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৬/২০২৫ ০৭:১৩:১৫ AM

বন্যার পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃ ত্যু


মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে শিমা আক্তার (১৩) নামের এক মেয়ের মৃত্যু হয়েছে। শিমা আক্তার ওই গ্রামের বশির মিয়ার পাঁচ সন্তানের সবচেয়ে ছোট মেয়ে। সে মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। 

শুক্রবার বিকালে উপজেলার পূর্ব হরিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, আজ বিকালে বন্যার পানি দেখতে ঘরের সামনে বের হয়ে  স্রোতে নিখোঁজ হয়ে পড়ে। এবং পানিতে প্রায় ১ ঘন্টা পরে বেসে উঠলে পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিমাকে মৃত্যু ঘোষণা করা হয়। 

নিহতের আপন ভাই মুন্না মিয়া বলেন, আমার ছোট বোনটা বন্যার পানি দেখার জন্য কয়েক মিনিটের  বাহির হয়ে হটাৎ স্রোতে ভেসে গিয়ে শিমা মৃত্যুবরণ করে। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক তন্ময় দাস জানান, কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হলে আমরা তাকে মৃত পাই, বিষয়টি স্বজনকে জানালে কিশোরীর মরা দেহ তাদের বাড়িতে নিয়ে যায়।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর