গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান হানিফ গ্রেফতার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫২ PM

গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা হানিফ খাঁনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ

গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান হানিফ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ১০:১৪:২৭ AM

গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান হানিফ গ্রেফতার


গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হানিফ খাঁনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আব্দুল হানিফের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা। 

আব্দুল হানিফ খাঁন উপজেলা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত,সরকার পতনের পর কয়েকদিন পলাতক ছিলেন। বেশ কয়েকটি মামলার আসামি তিনি। জানা গিয়েছে উচ্চ আদালত থেকে কয়েকটি মামলায় আগাম জামিন নিয়ে বাড়িতে ফিরে এসেছিলেন। 

তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করে জানা না গেলেও গোলাপগঞ্জ মডেল থানার ওসি বলেন তাকে অন্য আরেকটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

এস/আর

সিলেটজুড়ে


মহানগর