মাধবপুরে আগুনে বসতঘর পুড়ে ছাই
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫৮ AM

মাধবপুরে আগুনে বসতঘর পুড়ে ছাই

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৬/২০২৫ ০২:৫৫:৩৫ AM

মাধবপুরে আগুনে বসতঘর পুড়ে ছাই


হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় হাকিমুল মিয়ার পরিবার এখন নিঃস্ব হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। তাদের একমাত্র ভরসা এখন আশপাশের মানুষের সহানুভূতি ও সহযোগিতা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে ঘরের সবকিছু ছাই হয়ে গেছে জ্বলন্ত কাঠামোর কিছু অবশিষ্ট অংশ ছাড়া আর কিছুই নেই। ঘরের আসবাবপত্র, পোশাক, এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই রক্ষা করা যায়নি।

ভুক্তভোগী হাকিমুল মিয়া জানান, ভোরে আমি কৃষিকাজের জন্য মাঠে যাই, আর আমার স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গেছেন। এ সময় হালকা বৃষ্টির মধ্যে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা দৌড়ে এলেও আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কেউ ঘরের কাছাকাছি যেতে পারেনি।

তিনি আরও জানান, এই ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি।

মাধবপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন দুটি টিনের ঘর সম্পূর্ণভাবে গ্রাস করে নেয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করতে এগিয়ে আসছে।

আজকে সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর