নবীগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৪ AM

নবীগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সংবাদদাতা

প্রকাশিত: ১০/০৪/২০২৫ ০৪:০৮:১২ AM

নবীগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


হবিগঞ্জের নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ ফয়সাল তালুকদারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফয়সাল নবীগঞ্জ পৌরসভায় পূর্ব তিমিরপুর এলাকার শাহ শিরু মিয়া তালুকদারের ছেলে।  

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বারিক মঞ্জিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন জানান, ছাত্রলীগ নেতা ফয়সাল ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি পোড়ানোর মামলার তদন্তে প্রাপ্ত আসামি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।  

গত ১৮ ফেব্রুয়ারি সকালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি প্রাইভেটকার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার একদিন পর গোপলার বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) স্বাধীন তালুকদার নবীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শাহ ফয়সাল তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর