মানবিক ও সামাজিক আন্দোলনের পাশাপাশি পরিবেশ রক্ষায় মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাসমান ডাস্টবিন স্থাপন করেছে দেশ যুব সংগঠন সিলেট। মাস ব্যাপী এ কর্মসূচির শুভ সূচনা হয় সিলেটের জৈন্তাপুর থেকে।
“বৃক্ষরোপণলন করি, সবুজ বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে সিলেট জেলার জৈন্তাপুরে দেশ যুব সংগঠন সিলেট-এর জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পূর্বে সংগঠনের কার্যালয়ে শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণে দক্ষতা অর্জন বিষয়ক এক আলোচনা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেল ৪ টায় আলোচনা সভা শেষে জৈন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচর শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি দেশ যুব সংগঠন সিলেট এর উপদেষ্টা, সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ভূমিদাতাও জাতীয় দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবক ও সাংবাদিক সাজন আহমদ সাজু, বিশেষ অতিথিছিলেন, সাংবাদিক নাজমুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন দেশ যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক মো. কামাল। বিশেষ বক্তা ছিলেন, দেশ যুব সংগঠনের সাংগঠনিক সম্পাদক এইচ এম হাফিজ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও সবুজ বাংলাদেশ উপহার দেয়া সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব । সে লক্ষে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থানা পুলিশের কম্পাউন্ড এর ভেতরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের চারা বিতরণের সময় জৈন্তাপুর মডেল থানা পুলিশের পক্ষে আনুষ্ঠানিকভাবে চারা গ্রহণ করেন জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা এর পক্ষে জৈন্তাপুর মডেল থানা পুলিশের এ, এস আই মো: ফুল মিয়া। থানার বাউন্ডারির ভেতরে ফলজ কাঁঠাল গাছটির রোপন করেন জৈন্তাপুর মডেল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর বিদ্যুৎপুরকায়স্থ।
সংগঠনের সভাপতি মোঃ আকবুল শাহিদ শুকুর-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন-এর সঞ্চালনায় কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন দেশ যুব সংগঠনের জেলা কমিটির সদস্য উজ্জ্বল মালাকার, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্যকারী কমিটির সভাপতি মোঃ মাসুক আহমদ, দেশ যুব সংগঠনের জৈন্তাপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ শাব্বির আহমদ, সহসভাপতি কাউসার আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুহুল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বিলাল আহমদ, কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রব, প্রচার সম্পাদক মোঃ নুমান আহমদ, কার্যকারী সদস্য মোঃ তাহির আলী, মোঃ দেলোয়ার আহমদ, উপদেষ্টা মোঃ আতাউর রহমান, মোঃ লুৎফুর রহমান, মোঃ মছলিছুর রহমান, মোঃ আব্দুল মালিক সহ প্রমুখ।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি









