ফেসবুকে স্ট্যাটাস নিয়ে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ২০
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:২২ PM

ফেসবুকে স্ট্যাটাস নিয়ে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ২০

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৫ ০৯:৩০:৩০ AM

ফেসবুকে স্ট্যাটাস নিয়ে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ২০


হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও দলীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাতে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানান, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আমীন আকাশ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাহী আহমেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় রাহির পক্ষ নেন তার মামা আজমিরীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দিলু। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ও দলের সিনিয়র নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। বিষয়টি মীমাংসার জন্য দলের সিনিয়র নেতারা উদ্যোগ নিচ্ছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর