দক্ষিণ সুরমায় টিকটক ভিডিও করতে গিয়ে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে সাকিব (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সে ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সাথে বসবাস করতো।
বুধবার সন্ধ্যা ছয়টার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সাকিবসহ তারা চার বন্ধু মিলে টিকটক ভিডিও করতে ধরাধরপুর এলাকায় দু'তলা একটি বাসার ছাদে উঠে। ভিডিও করার সময় একজন অসাবধানতাবশত নিচে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) মারফত আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি









