সিলেটের গোলাপগঞ্জের লক্ষিপাশা ইউনিয়নে ছেলের হাতে দুদু মিয়া (৫০) নামের এক পিতা খুন হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লক্ষিপাশা ইউনিয়নের পালপাড়া গ্রামের এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ছেলে সুলতান আহমদকে গোলাপগঞ্জ মডেল থানার একটি টিম এসে আটক করেছে।
খোঁজ নিয়ে জানা যায়,গোলাপগঞ্জ উপজেলার ৪ নং লক্ষীপাশা ইউনিয়নের জাঙালহাটা গ্রামের দুদু মিয়ার ছেলে দা দিয়ে আঘাত করলে শরির থেকে মাথা বিচ্চিন্ন হয়ে যায়। সাথে সাথে তিনি বিছানায় লুটিয়ে পড়েন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত সুলতান আহমদ দীর্ঘদিন থেকে মানুষিক সমস্যা ভূগছেন,এর আগে তিনি ফ্রান্সে ছিলেন, সেখানে তার মানুষিক সমস্যা দেখা দিলে তাকে প্রবাস থেকে দেশে ফেরত আনা হয়।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মুল্যা ঘঠনার সততা নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি জানার পর আমি সহ একদল পুলিশ ঘঠনাস্থলে অবস্থান করছি। নিহতের ছেলেকে আটক করা হয়েছে।
এস/আর
সৈয়দ রাসেল আহমদ 








