সারাদেশে নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে মধ্যনগরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৫৯ AM

সারাদেশে নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে মধ্যনগরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৫ ০২:৪৮:৪২ AM

সারাদেশে নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে মধ্যনগরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে সারাদেশে নারী,শিশু সহ ৮বছরের আছিয়া ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল  ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সাড়ে ১২টায় প্রতিবাদ মিছিলটি উপজেলা সদরের সারা বাজার প্রদক্ষীণ করে।এরপর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে মানববন্ধনে রুপনেয়।মধ্যনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধনে অংমনেন মধ্যনগর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ।

এসময় বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে আহত বৈষম্য বিরোধী ছাত্রনেতা মোঃঅপি মিয়া,মাওলানা খালেক সাইফুল্লাহ, শিক্ষার্থী সাদিয়া আক্তার,সিসথিয়া আক্তার প্রমূখ।

ধর্ষিতার জানাজা করার আগে, ধর্ষকের জানাজা করা হউক এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত মানববন্ধনে মাগুরার ৮বছরের শিশু আছিয়ার ধর্ষক সহ সারাদেশের সকল ধর্ষকের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবী করেন।এবংনারীদের নিরাপদে চলাফেরা নিশ্চিত করার দাবী জানান বক্তাগন।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর