গোয়াইনঘাটে ৬২০ পিস ইয়াবা সহ দুইজন গ্রেফতার
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৫৮ PM

গোয়াইনঘাটে ৬২০ পিস ইয়াবা সহ দুইজন গ্রেফতার

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৩/২০২৫ ০৪:১২:২২ AM

গোয়াইনঘাটে ৬২০ পিস ইয়াবা সহ দুইজন গ্রেফতার


গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নলজুরী আশ্রয়ন কেন্দ্র এলাকার মু্ছা মিয়ার ছেলে জহির উদ্দিন (৫৫), গোয়াইনঘাট উপজেলার নলজুরী আশ্রয়ন কেন্দ্রের মৃত রজব আলীর ছেলে সাহাব উদ্দিন (৫৫)।

বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরী আশ্রয়ন প্রকল্পের একটি কক্ষ থেকে তাঁদের আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই ও পূর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার ওবায়দুল্লাহ এর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ নলজুরী আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁদের গ্রেফতার করেন। গ্রেফতার দু’জন ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

গোয়াইনঘাট থানার ওসি ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সরকার তোফায়েল আহমদ জানান, ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর