গোলাপগঞ্জে গুড়িয়ে দেয়া হলো দুটি অবৈধ ইটভাটা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০৮ AM

গোলাপগঞ্জে গুড়িয়ে দেয়া হলো দুটি অবৈধ ইটভাটা

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৫ ০৯:৫৫:২৭ AM

গোলাপগঞ্জে গুড়িয়ে দেয়া হলো দুটি অবৈধ ইটভাটা


সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।


মঙ্গলবার (১১ মার্চ) উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজার ও ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।

জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত আছিরগঞ্জ বাজারে মেসার্স ফয়জুল ব্রিক ফিল্ড ও হিলালপুর এলাকায় মেসার্স অলিউর রহমান ব্রিক ফিল্ড নামে দুটি ইটভাটার চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।

অভিযানে সিলেট পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব-৯, গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও গোলাপগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা সহযোগিতা করেন।

এস/আর

সিলেটজুড়ে


মহানগর