কানাইঘাট সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৩ PM

কানাইঘাট সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ১১:০৭:১৫ AM

কানাইঘাট সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ


কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত শাহেদ আহমদের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। বৈঠকে ভারতের মেঘালয় রাজ্য পুলিশের হেফাজতে থাকা শাহেদ আহমদের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

শনিবার রাতে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বড়ছড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে যৌথ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের পর ভারতের মেঘালয় রাজ্য পুলিশের হেফাজতে থাকা শাহেদ আহমদের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জকিগঞ্জ বিজিবি ১৯ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার গোলাম কবির। এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সায়েম এবং ভারতের পক্ষে বিএসএফ ও সেখানকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, পতাকা বৈঠক শেষে শাহেদ আহমদের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কাজের উদ্দেশে আরও কয়েকজনের সঙ্গে শাহেদ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি এলাকা দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করেন। অবৈধ অনুপ্রবেশ করায় গভীর রাতে ভারতীয় বিএসএফ অথবা অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে শাহেদ আহমদ নিহত হন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর