বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম কিস্তির পর্দা ওঠেছে গত ১৯ জানুয়ারি। এরপর থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত গত বার দিনে মোট ম্যাচ হয়েছে বিশটি। তাতে শেষ হয়েছে সিলেট পর্বের খেলা। এবার বিপিএলের লড়াই হবে আবার ঢাকায়। সিলেট থেকে ঢাকায় যাওয়ার আগে শীর্ষে থেকে ঢাকার দ্বিতীয় পর্ব শুরু করবে রংপুর রাইডার্স। ব্যক্তিগত অর্জনে ব্যাটিংয়ে শীর্ষেস্থান ধরে রেখেছেন মুশফিকুর রহিম, বোলিংয়ে শীর্ষে এসেছেন মেহেদী হাসান। সাত দলের টুর্নামেন্টে ৬ ম্যাচে ৮ পয়েন্ট রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের শীর্ষে এসেছে।
৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকা খুলনা টাইগার্স আছে টেবিলের দুই নম্বরে। সর্বোচ্চ ৭টি ম্যাচ খেলা সিলেট স্টাইকারস ১ জয়ে আছে ষষ্ঠ স্থানে। ব্যাটারদের বিভাগে ছয় ম্যাচে দুই ফিফটিতে ২২৮ রান নিয়ে চূড়ায় বরিশালের মুশফিক।
দুইশত-এর ওপর রান করেছেন আরো একজন। রংপুর রাইডার্সের বাবর আজম ৫ ম্যাচে ২০৫ রান। এছাড়া সিলেট স্টাইকার্সের জাকির হাসান হাসান ৭ ম্যাচে ১৯৩ রান করে তৃতীয় স্থানে রয়েছেন।
বোলারদের বিভাগে যৌথভাবে ১০ উইকেট আছে তিনজনের। তবে গড়
বিবেচনায় এগিয়ে সিলেট স্টাইকার্সের মেহেদী হাসান। প্রতি ১০.৩ রানে একটি করে উইকেট
নেওয়া এই ডানহাতি পেসার ৬ ম্যাচে বল করেন ১৭.৮ ওভার। ৫ ম্যাচে ১৭.২ ওভার বল
করা ঢাকার বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ১০ উইকেট নিয়েছেন ১৪.৫০ গড়ে। সিলেট স্টাইকার্সের
আরেক পেসার ৬ ম্যাচে ১০ ইউকেট নিতে বল করেছেন ২২.২ ওভার। উইকেট প্রতি রান দিয়েছেন
১৯ গড়ে।
ঢাকা
থেকে যাওয়ার আগে শীর্ষে থেকে ঢাকার প্রথম পর্ব শেষ করেছিলো খুলনা টাইগার্স।
ব্যক্তিগত অর্জনে ব্যাটিংয়ে শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম, বোলিংয়ে মুস্তাফিজুর
রহমান।
সাত দলের টুর্নামেন্টে একমাত্র দল
হিসেবে শতভাগ জয় পেয়েছিল খুলনার। ২ ম্যাচে ৪ পয়েন্ট ছিল তাদের।
আজকের সিলেট/মিমো
মিজান মোহাম্মদ 








