দক্ষিণ সুরমা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মনিরুল ইসলাম তুরণ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৬ AM

দক্ষিণ সুরমা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মনিরুল ইসলাম তুরণ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৭/০১/২০২৫ ০৩:২৭:১৫ AM

দক্ষিণ সুরমা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মনিরুল ইসলাম তুরণ


দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরণ।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী তাঁকে এই দ্বায়িত্ব প্রদান করেছেন।

সোমবার সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ পবিত্র উমরাহ পালনের জন্য বিদেশে অবস্থানকালীন সময়ে সিলেট জেলা বিএনপির সিদ্ধান্ত অনুয়ায়ী দলের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাথার স্বার্থে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরণকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব প্রদান করা হলো।

উল্লেখ্য, ত্যাগী সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম তুরণ ইতোপূর্বে সিলেট মহানগর ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করে দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

তাঁর যোগ্য নেতৃত্বের ফলে দলের দুঃসময়ে কর্মীদের ধরে রাখার পাশাপাশি আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন অগ্রসৈনিক। যার ফলে তাঁকে মামলা-হামলার মুখোমুখী হওয়ার পাশাপাশি স্বৈরাচারী সরকারের দেয়া মিথ্যা মামলায় তিনবার কারাগারেও যেতে হয়েছে।

এদিকে, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব প্রদান করায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী সহ নেতৃবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন মনিরুল ইসলাম তুরণ। পাশাপাশি দলের কার্যক্রম পরিচালনায় তিনি সিলেট জেলা বিএনপি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর