বড়লেখায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ PM

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৪:৪১:০৫ AM

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু


মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী যুবক জিয়াবুর রহমান (৩৬) নিহত হয়েছেন। নিহত জিয়াবুর রহমান উপজেলার কাঠালতলী ইউনিয়নের উত্তরভাগ গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আপ্তাব উদ্দিনের দ্বিতীয় ছেলে।

রোববার সকাল সাড়ে ৭টায় দুধ বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জ বাজারের দিকে যাওয়ার সময় বড়লেখা- বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের পাখিয়ালা চৌমুহনী এলাকায় রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে জিয়াবুর রহমান রাস্তার আইল্যান্ডে ধাক্কা লাগলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জিয়াবুর রহমান দীর্ঘ ২ বছর কাতারে প্রবাসে ছিলেন এবং সম্প্রতি ছুটি নিয়ে বাড়িতে ফেরেন। বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর