চুনারুঘাটের পল্লীতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৭ AM

চুনারুঘাটের পল্লীতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৪ ০৬:৫৭:৫৬ AM

চুনারুঘাটের পল্লীতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার


হবিগঞ্জের চুনারুঘাটের বদরগাজি ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত কয়েক ধরনের অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ এলাকার মৃত মিম্বর আলীর ছেলে মোঃ মিজানুর রহমান ( ২৫) ও সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বাল্লা ৯ নং মানিকপুর এলাকার মৃত আসাদুর রাহমানের ছেলে মোঃ ফয়সল আহমদ (৩০), একই উপজেলার ৯নং মাতার এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ ছালিক আহমদ (২৮)। 

শনিবার ভোর সাড়ে ৪টায় পাইকপাড়া ইউনিয়নের অন্তর্গত বদরগাজি বাজারস্থ আইয়ুব আলী মেম্বার এবং সাবেক জেলা পরিষদের সদস্যের অফিসের সামনে ঘটনাটি ঘটেছে। 

এ বিষয়ে শনিবার বিকেল ৫টায় চুনারুঘাট থানায় অফিসার ইমচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম এক ব্রিফিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। 

এরআগে ভোর রাত সাড়ে ৪টায় থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম ও উপ-পরিদর্শক এসআই লিটন রায় সহ একদল পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় গ্রেপ্তার করেন। 

তাদের কাছ থেকে ডাকাতির চাইনিজ দা, গ্রিলকাটা কাটার, স্লাইরেন্স সহ ডাকাতির কাজে ব্যবহ্নত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর