সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলার ৫৩ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১১ টায় উপজলা সম্মেলন কক্ষে দোয়ারাবাজার উপজেলার সমবায় কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে হৃদয় দাশের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু।
বিশেষ অতিথি উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহীনূর রহমান, বিআরডিবির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়ব্রাত নাগ, দোয়ারাবাজার থানার তদন্ত কর্মকর্তা শামসুদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার চানা, প্রমূখ।
সভার শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন মো. আব্দুর রউফ, গীতা পাঠ করেন হৃদয় দাশ।
আজকের সিলেট/ডি/এপি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








