বিশ্বম্ভরপুরে বিদেশি মদ জব্দ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩১ AM

বিশ্বম্ভরপুরে বিদেশি মদ জব্দ

বিশ্বম্ভপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৪ ০২:৪০:০১ AM

বিশ্বম্ভরপুরে বিদেশি মদ জব্দ


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিভিন্ন ব্র্যান্ডের ৫৯৬ বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র‌্যাব)।

শনিবার র‌্যাব-৯ সিলেটের  মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৫৯৬ বোতল বিদেশি মদ ও  বিয়ার জব্দ করে। এ সময় মাদককারবারিরা পালিয়ে যায়।

মাদককারবারে জড়িত থাকায় বিশ্বম্ভরপুরের উওর কাপনা গ্রামের মৃত মোহাম্দ আলীর ছেলে মিরাজুল ইসলাম ও অজ্ঞাত ৮ থেকে ৯ জন মাদককারবারির বিরুদ্ধে র‌্যাবের দায়িত্বশীল অফিসার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর