ধুপাগুলে ব্রিজের নীচে মিলল চা বাগান কর্মচারির লাশ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:১৩ PM

ধুপাগুলে ব্রিজের নীচে মিলল চা বাগান কর্মচারির লাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/১১/২০২৪ ০৩:১২:৫৪ AM

ধুপাগুলে ব্রিজের নীচে মিলল চা বাগান কর্মচারির লাশ


সিলেট-ধুপাগুল সড়কের ওসমানী বিমানবন্দর সংলগ্ন বাইপাস পয়েন্টে ব্রিজের নীচ থেকে আমীর আলী (৬০) নামে এক চা বাগান কর্মচারি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমীর আলী সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের পীরেরগাওঁ গ্রামের বাসিন্দা। তিনি মালিকানাধীন মালনীছড়া চা বাগানের কর্মচারী ছিলেন।

শুক্রবার রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ওসমানী বিমানবন্দর সংলগ্ন বাইপাস পয়েন্টের পাশে ব্রিজের নীচে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এয়ারপোর্ট থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সুরতহালে নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানায় পুলিশ সূত্র। তবে তিনি ব্রিজের নীচে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে, বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এ বিষয়ে জানতে এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমানকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর