ভারত যাওয়ার পথে জামিনে থাকা ইউপি চেয়ারম্যান তামাবিলে আটক
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:০৯ PM

ভারত যাওয়ার পথে জামিনে থাকা ইউপি চেয়ারম্যান তামাবিলে আটক

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৪ ০৩:৫৩:৩৪ AM

ভারত যাওয়ার পথে জামিনে থাকা ইউপি চেয়ারম্যান তামাবিলে আটক


তামাবিল আইসিপি দিয়ে ভারতে গমনকালে জামিনে থাকা ইউপি চেয়ারম্যান-কে আটক করা হয়েছে। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৩নং এনায়েতগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লালাপুর গ্রামের হাজী হেলিম উদ্দিন এর ছেলে নোমান হোসেন (৩৮)।

শুক্রবার আনুমানিক সাড়ে ৯ টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ তামাবিল আইসিপি দিয়ে ভারতে যাওয়ার সময় আইসিপিতে কর্মরত বিজিবি সন্দেহজনক ভাবে তাকে আটক করে। 

বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,পুলিশের নিকট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। উক্ত মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। পুলিশের নিকট হতে জানা যায় জামিনে থাকা আসামি বিদেশে গমন করতে পারবেন না। সেই প্রেক্ষিতে আটককৃত ব্যক্তিকে শুক্রবার বেলা দেড়টায় গোয়াইনঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি জানান যে ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালন প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ বহির্গমন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছে এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর