সিলেটে বিজিবির অভিযানে প্রায় দুই কোটি টাকার চোরাচালানী মালামাল আটক
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:২০ PM

সিলেটে বিজিবির অভিযানে প্রায় দুই কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৪ ০৩:৫০:০৩ AM

সিলেটে বিজিবির অভিযানে প্রায় দুই কোটি টাকার চোরাচালানী মালামাল আটক


সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি ও পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করা হয়।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।

বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭৯৮ পিস ভারতীয় শাড়ী, ১২১ পিস কাশ্মীরি শাল, ৮১ পিস থ্রী পিস, ৪৫৬ পিস কসমেটিক সামগ্রী, ২৫৪.৪০ মিটার মকমল সোফার কভার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ২ টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৬ লক্ষ ৮০ হাজার ২ শত ৮০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনায়, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর