সিলেটে আ.লীগের সভাপতি গ্রেফতার
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:২০ PM

সিলেটে আ.লীগের সভাপতি গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৪ ০১:১৩:১০ AM

সিলেটে আ.লীগের সভাপতি গ্রেফতার


সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন ফজলকে (৫০) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ফজল কানাইঘাটের সড়কের বাজার এলাকার সাহাপুর গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে।

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ এর একটি আভিযানিক দল বুধবার রাত ১১টার দিকে সিলেটের রিকাবীবাজার পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে। র‍‍্যাব-৯ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ফজল দক্ষিণ সুরমায় আন্দোলনকারীদের উপর হামলা ও সহিংসতার ঘটনা ঘটিয়েছেন। এসব অভিযোগে গত ২৩ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় (মোগলাবাজার থানার এফআইআর নং- ১১/১১৮) এজাহারভুক্ত আসামি তিনি।

গ্রেফতারের পর ফজলকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন, র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (সিনিয়র পুলিশ সুপার) মশিহুর রহমান সোহেল।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর