সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:১৩ PM

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৪ ০৯:২৬:১৯ AM

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার



সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. আব্দুস শহীদ সপ্তম জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ, অষ্টম সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও নবম জাতীয় সংসদে সরকার দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার রাতে উত্তরা ১০ নম্বর সেক্টরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে ১৯৯১ সাল থেকে ২০২৪ পর্যন্ত টানা সাতবার এমপি নির্বাচিত হয়েছেন আব্দুস শহীদ। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর কৃষিমন্ত্রী হিসেবে শেখ হাসিনার মন্ত্রিসভায় ঠাঁই পান।

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর