ওসমানীনগরে ২৮০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ, আটক ৪
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৭ AM

ওসমানীনগরে ২৮০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ, আটক ৪

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ০৭:১৩:০৩ AM

ওসমানীনগরে ২৮০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ, আটক ৪


ওসমানীনগরে চেকপোস্ট স্থাপন করে ভারত থেকে আমদানি করা ২৮০ বস্তা অবৈধ চিনি জব্দ করেছে ওসমানীনগর থানা পুলিশ। সোমবার রাতের এ অভিযানে পুলিশ ২৮০ বস্তায় মোট প্রায় ১৪০০০ কেজি চিনি উদ্ধার করে এবং ট্রাকসহ ৪ জনকে আটক করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সিলেট-ঢাকা মহাসড়কে ওসমানীনগর থানার সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। তল্লাশির সময় একটি ট্রাক থেকে ওই বিপুল পরিমাণ চিনি জব্দ করা হয়। আটককৃতরা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার বশিদেবপুর গ্রামের মোতালেব মন্ডল (৩০), কামারকন্দ উপজেলার বড়দুল গ্রামের বিপ্লব হাসান (২০), হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার আমিনুল ইসলাম (২৮) এবং সিলেট শহরের শেখঘাট এলাকার রিপন চন্দ্র (৪০)।

মঙ্গলবার বিকেলে পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে এবং আদালতে পাঠায় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূর হোসেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর